
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১২:১২ পি.এম
মৌলভীবাজার হাসপাতাল পরিদর্শন করেন এম নাসের রহমান
![]()
রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে রোগীদের চিকিৎসা কার্যক্রম, ওয়ার্ডের পরিবেশ, প্রয়োজনীয় সরঞ্জাম ও সেবার মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন এমপি নাসের রহমান। তারা যেন নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা পান—এ লক্ষ্যে বিদ্যমান সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন সংশ্লিষ্টদের।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধির এমন সরেজমিন পরিদর্শন হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। এই সফরের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র জানা এবং রোগীদের জন্য আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পথ নির্ধারণ করা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত