
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১০:০৪ এ.এম
রাজাপালংয়ে ব্যবসায়ী মামুন’কে মেম্বার প্রার্থী করতে প্রচারণা
![]()
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রাজাপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচনে জনসেবার মহান ব্রত নিয়ে মামুন নামের এক যুবক'কে মেম্বার পদপ্রার্থী হতে উদ্ধুদ্ধ করছেন তরুণ সমাজ।আর যাকে জনসেবাই পাশে চায় তিনি হলেন কুতুপালং এলাকার সর্বত্র, সর্বমহলের পরিচিত ব্যবসায়ী মরহুম মো:ইলিয়াসের সন্তান, তরুণ প্রজন্মের বিশ্বস্ত সমাজ সেবক মো: মামুন। তিনি বৃহত্তর কুতুপালং এলাকার একজন উদীয়মান ব্যবসায়ী। বন্ধু মহল ও তারুণ্য নির্ভর যুবক মো:মামুন মেম্বার প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।মেম্বার প্রার্থী হওয়ার জন্য ভোটার সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের মতামত চেয়েছেন এবং দোয়া,সমর্থন ও রায় প্রত্যাশী বলে সর্বত্র জানান দিচ্ছেন।মামুনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সমর্থন আদায়ে তার নিত্যদিনের সারথী বন্ধু মহল দল ভারী করার কৌশল অবলম্বন করছেন।প্রায় ৫ হাজার ভোটার সমৃদ্ধ ৯ নং ওয়ার্ডের প্রতিটি পরিবার-পরিজনের নিকট মেম্বার প্রার্থী হওয়ার বার্তা জানিয়ে দিচ্ছেন।পাশাপাশি আর্থিক অসচ্ছল মানুষের জন্য সহায়তার হাত প্রসারিত করছেন।সবশেষে মামুনের পক্ষ হয়ে উক্ত ওয়ার্ডের সকলের নিকট দোয়া,সমর্থন ও ভবিষ্যতে রায় প্রত্যাশা করছেন তরুণ ও যুব সমাজের বিশাল একটি অংশ।তবে দেখা যাক শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন কিনা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত