
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:২৩ পি.এম
তালোড়ায় কবিতা সংসদের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ২৫৬ তম মাসিক সাহিত্য আড্ডা ও আলোচনা সভা শনিবার ৭মার্চ সকাল ১০টায় বন্দরনগর কবিতা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় সভা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান , মোঃ ইয়াছিন হোসেন, মোঃ আরাফাত হোসেন, শ্রী দিনেশ চন্দ্র শীল, মোঃ আব্দুল মজিদ হারুন,আহসান হাবিব প্রমুখ সহ সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত