
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৪:১৬ পি.এম
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় নারী উন্নয়ন ও সমঅধিকার বিষয়ে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল আজম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও শক্তিশালী করতে হবে।
সবশেষে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি বলেন, ‘নারীর অধিকার রক্ষা ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’। তিনি নারী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। সেই সাথে ইসলামে নারীর অধিকার নিয়ে আলোচনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত