
প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ১২:৩৪ পি.এম
অসহায়দের মুখে হাসি ফোটাতে হেল্পিং সোসাইটির ফুড প্যাকেট বিতরণ

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে অলাভজনক সামাজিক সংগঠন হেল্পিং সোসাইটির উদ্যোগে শতাধিক এতিম ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা এসব ফুড প্যাকেট অসহায় পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
প্রতিটি ফুড প্যাকেটে রয়েছে ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, সেমাই, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ এবং ৫০০ গ্রাম রসুন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা হাসানুর রহমান জানান, পবিত্র রমজান মাসজুড়ে এই কর্মসূচি চলমান থাকবে এবং ধীরে ধীরে তা গোটা উপজেলায় সম্প্রসারণ করা হবে। এছাড়া পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হবে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা বলেন, রমজান মাসকে সামনে রেখে হেল্পিং সোসাইটি যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি সংগঠনটির সার্বিক সমৃদ্ধি কামনা করেন এবং এর ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে সহযোগিতামূলক একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত