
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৫:০৮ পি.এম
আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল ৮মার্চ রোববার সকালে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয়ের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, নারী উদ্যোক্তা এইচ এম মুক্তা প্রমুখ। নারী দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় কোনো মাদক থাকবে না। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবার ধ্বংস। কেননা প্রথম অত্যাচার শুরু হয় ওই পরিবারের নারীদের ওপর। নারীদের ভালো রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং সেই সঙ্গে সচেতন মহলের সবাইকে মাদক এর বিরুদ্ধে কাজ করতে হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত