
ইয়াসিন আরাফাত, কবি নজরুল কলেজ: বন্ধুপ্রতিম ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (৯ই মার্চ) কলেজের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং বন্ধুপ্রতিম ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় এবং সুশৃঙ্খলভাবে ইফতার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত