সঞ্জয় মালাকার, মৌলভীবাজার: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মৌলভীবাজারে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এই অভিযানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার(১৪মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, খাল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অভিযানে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

