
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১১:৫৫ এ.এম
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ধারশুন ঈদ সামগ্রী বিতরণ

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনয়নের ধারশুন গ্রামে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আয়নাল হক বেপারীর সভাপতিত্বে শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় ধারশুন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস, এম, ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম সোনারসহ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ প্রমুখ। ধারশুন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে এলাকার বিভিন্ন অসহায় ও দরিদ্র প্রায় ৮০ জন মানুষের মাঝে সেমাই, চিনি, দুধ, বাদাম, কিসমিস বিতরণ করা হয়। উল্লেখ্য ধারশুন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে প্রতি বছর ঈদে ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ভাবে এলকায় অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত