
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:০৩ পি.এম
তালোড়ায় কবিতা সংসদ, নাগর গ্রন্থাগারের আয়োজনে ইফতার মাহফিল

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকালে তালোড়া সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজের সভাকক্ষে সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান। উপদেষ্টা তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসিন ইসলাম রাজু, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম ফারুক, বেলাল হোসেন প্রমূখ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আবু হাসান ফরুকী। এসময় উপস্থিত ছিলেন অনন্য রাসেল, সংসদের সদস্য আরাফাত হোসেন,হারুন, লাভলি খন্দকার, শিমুল প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত