
প্রিন্ট এর তারিখঃ মে ২৮, ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১১:২৮ এ.এম
আমবাগানের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। স্থানীয়রা জানায়, জেলার নামো চাকপাড়া এলাকায় ১০ বিঘা জমির আমবাগান রক্ষায় চারদিকে সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া নির্মাণ করেন জমির মালিক একরামুল হক। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ওই সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দেয়। গবাদিপশুর অত্যাচার থেকে রক্ষা পেতে তার কাটা বেড়ার পাশাপাশি সীমানা প্রাচীর দেয়া হয়েছিল। কিন্তু রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে ১৫০ পিলার জানান জমির মালিক একরামুল হক। এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিগগির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত