
প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৩:০৬ পি.এম
দুইটি শালিক পাখি

মোঃ জাবেদুল ইসলাম
ঘরের পাশে নিম গাছে,
দুইটি শালিক পাখি।
সকাল বিকাল শালিক দুইটি,
কিচিরমিচির ডাকি।
সুখ দুঃখের কতো কথা,
শালিক দুইটি বলে।
অনেক কষ্ট বুকে নিয়ে,
জীবন তাদের চলে।
শরৎ শেষে হেমন্ত আসে,
শালিক পাখির আনন্দ।
মনের সুখে বেড়ায় ঘুরে,
নাই তো আর নিরানন্দ।
হেমন্তের সকাল মিষ্ট রোদে,
শালিক পাখি বসে।
স্বপ্ন সুখে জীবন সাজাই,
রঙিন আলোয় কষে।
একটা শালিক বলে ওরে,
বোকা মন খারাপ কেন?
যেমন আছি তাতেই ভালো,
সুখের জীবন এই যেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত