
প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১১:৪৮ এ.এম
ঈদকে ঘিরে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়, উৎসবে মাতল গ্রামাঞ্চল

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তাফা কামালের বাড়ির পেছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় মোট আটটি ঘোড়া।
প্রতিযোগিতায় মো. সিরাজ শিকদারের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে মো. জালাল আকনের ঘোড়া এবং তৃতীয় হয় মো. এনায়েত শিকদারের ঘোড়া।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। ঘোড়দৌঁড়কে কেন্দ্র করে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা। স্থানীয় শত শত নারী, শিশু ও যুবক এ আয়োজন উপভোগ করতে ভিড় জমান। পুরো এলাকা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
লতাবুনিয়া গ্রামের যুব সমাজ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে বলে জানা গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত