
প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ১০:১৮ এ.এম
জয়নুল আবেদিন আর্ট একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠিতে জয়নুল আবেদিন আর্ট একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঝালকাঠিতে জয়নুল আবেদিন আর্ট একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা ও মেধার পরিচয় তুলে ধরে।
পুরস্কার বিতরণ শেষে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত