
প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ২:০৯ পি.এম
নববর্ষ
![]()
-----সুশান্ত কুমার দে
আঁকা বাঁকা সবুজ গাঁয়ে
মেঠো পথেই নূপুর পায়ে
বল না কে যায়?
চারদিকে ঘটা বর্ষ বরণ
নূপুর বাজে খুকুর চরণ
নৃত্যানুষ্ঠানে যায়।
নানা রঙের আলপনায়
এ বাংলার কৃষ্টি গাঁথায়
সাজিয়েছে গাঁয়,
নববর্ষের এই শুভ ক্ষণে
জাগলো সাড়া বনে বনে
পাখিরা গান গায়।
বট তলায় নববর্ষ মেলা
ঘুরে বেড়ায় সারা বেলা
মোয়া মুড়কি খাই,
দিন ফুরিয়ে রাত্রি নামে
রাত্রিটারে পাঠায় খামে
সুখ স্মৃতির গাঁয়!
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত