
প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৪:৩৮ পি.এম
কাঠালিয়ায় ঈদের আনন্দে জমজমাট: ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। শুক্রবার কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাতটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় এবং মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মো. আইউব আলী ও সংরক্ষিত নারী সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।
এ উপলক্ষে মাঠের চারপাশে বসে প্রাণবন্ত মেলা। স্থানীয় শতশত নারী, শিশু ও যুবক এ আয়োজন উপভোগ করেন। চান্দের হাট গ্রামের যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত