
প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১২:৪৭ পি.এম
মহম্মদপুরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রশাসনিক ও আবাসন ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। আজ (৪ এপ্রিল ২০২৬) মহম্মদপুরে আধুনিক ডাকবাংলোর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ডাকবাংলোটি নির্মিত হলে সরকারি কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক গতি আসবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহানুর জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি আধুনিক ডাকবাংলো সরকারি প্রতিনিধিদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা জেলা পরিষদ, মাগুরার এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়দের মতে, এই স্থাপনা উপজেলার মর্যাদা বাড়াবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে। জেলা পরিষদের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত