
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৫:১৫ পি.এম
দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ জন

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেছেন। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পূর্বপাড়া গ্রামের এক গাছের বাগানে অভিযান চালান। এ সময় বাগানের মধ্যে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থানকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনা স্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার তালুচ পূর্বপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম (২২), ইয়াছিন আলীর ছেলে ওয়াজেদ প্রামানিক (২৮) ও তালুচ পাতাড়াবাড়ি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে সৌরভ (২২)। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে নেশাজাতীয় ৪৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, এ সংক্রান্তে ঘটনার দিন রাতেই তাদের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩ জন আসামীকে শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত