
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৩:৫২ পি.এম
বাঁশখালী বড়ুয়া পাড়ায় মহিলা মাদক কারবারিসহ আটক-২

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—
শেফালী বড়ুয়া ওরফে লিপি (৫০), পিতা: মৃত ময়ুরধন বড়ুয়া, স্বামী: জয় সেন বড়ুয়া, দিপায়ন বড়ুয়া (৫১), পিতা: মৃত বিমল কান্তি বড়ুয়া
তারা উভয়ই উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের দখল ও হেফাজত থেকে মোট ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত