
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৫:০৩ পি.এম
দুপচাঁচিয়ায় কাগজপত্র সঠিক না থাকায় গ্রাহকেরা পাচ্ছেন না তেল

সুশান্ত মালাকার, নিজস্ব প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকায় মের্সাস তাওসিফ ফিলিং স্টেশনে বুধবার ৮ এপ্রিল সকালে ডিজেল ও ৩০০ টাকা করে পেট্রোল ও অকটেন তেল দেওয়া হচ্ছে। এ সময় গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রাহকেরা ঠিক মতো জ্বালানি তেল পাচ্ছে কি না এটা তদারকি করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান।এ সময় তেল নিতে আসা লাইসেন্সবিহীন মোটরসাইকেলে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েক জনকে গুনতে হয়েছে জরিমানা। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান । ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ ও গ্রাম পুলিশ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত