
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৯:৪৯ পি.এম
উজানগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিত্তিপাড়া বাজার ব্যবসায়ী সমিতি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া কুঠি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর দুপুরে উজানগ্রাম ইউনিয়ন পরিষদে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, "বাজার ব্যবসায়ী সমিতি গঠনে সকল ব্যবসায়ীকে সমান অধিকার ও সম্মান দিতে হবে। বিভেদ নয়, ঐক্যই হবে মূলমন্ত্র।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. মজিদ। তিনি বলেন, "বাজার ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাদের মাঝে কোনো মতানৈক্য সৃষ্টি করা যাবে না।"
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন। তিনি তার বক্তব্যে বলেন, "সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যবসায়ীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে তাদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো উচিত। ব্যবসায়ী সমিতি হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ব্যবসায়ীদের কল্যাণে নিবেদিত।"
এ সময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ীদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা ব্যবসায়ী সমিতি গঠনে সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠ প্রক্রিয়া নিশ্চিত করতে তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত