

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি: হালুয়াঘাটে গত রাত থেকে একটানা ২৪ ঘন্টা যাবৎ ভারী বর্ষনে পৌর এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে।
এলাকা ঘুরে দেখা যায় হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের আশপাশের বেপারী পাড়া,হাদিসের মোর, সাহা পাড়ায় রাস্তার পানি ছোট্ট ড্রেইন থেকে বাড়ি ঘরের ভিতরে প্রবেশ করছে। যার ফলে মানুষ চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। এ দিকে পাহাড়ি ঢলে কৃষক তার আগত বোর ফসল আবারও পানির তলে যাবার এবং নষ্ট হবার আশংকা দেখা দিয়েছে।যে সমস্ত কৃষক তাদের ধান কেটে বাড়িতে নিয়ে এসেছে তাদের অবস্হা আরও নাজুক, ভিজা ধান না পারছে শুকাতে না পারছে বিক্রি করতে।যদি পানি দ্রুত নেমে না যায় বা বৃষ্টি না কমে তবে ধান নষ্ট হবার আশংকা দেখা দিবে।
জয়রামকুড়া গ্রামের নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে পাশাপাশি সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।বেলা বাড়ার সাথে সাথে পাহাড়ি ঢলে নদী ভাঙ্গন সহ ফসলি জমির ধান তলিয়ে যাচ্ছে।ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের মাথায় হাত পরেছে এর আগেই।পানি দ্রুত নেমে ফসল রক্ষা হবে এমনটাই আশা কৃষকের।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত