
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৩:১৯ পি.এম
নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা ছাত্রদলের ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু কে।
মঙ্গলবার (১২ মে) রাতে সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।
এদিকে আহবায়ক কমিটি ঘোষণার পর কমিটির সদস্যদেরকে সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন,' কেন্দ্র থেকে আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে যাতে আরো গতিশীলতা আসে সে ব্যাপারেও কাজ করে যাবো।
নড়াইল পৌর(নগর) বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু বুধবার জেলা ছাত্রদলের নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত