
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার নিজ ভাওর পাঁচগাঁও কালা মিয়া জমাদ্দার বাড়ির সিএনজি চালক গোলাম কিবরিয়া (৫০) কে পাওনা টাকার জন্য গুম করে রেখে মারধর, বিষপান করিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে| এই ব্যাপারে নিহত গোলাম কিবরিয়ার ছেলে শাহজাহান (২২) বাদী হয়ে গত বুধবার বিকেলে চাটখিল থানায় ৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে|
অভিযোগে জানা যায়, সিএনজি চালক মোঃ গোলাম কিবরিয়া গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল| তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছে না| একপর্যায়ে তারা জানতে পারে গোলাম কিবরিয়া কে মোঃ কামাল (৫০) তার ছেলে মোঃ রিমন, কবির হোসেন (৫৮) তার ছেলে মাহফুজ (৩৩) ও মোঃ সবুজ (২৫) অপহরণ করে গোলম কিবরিয়া কে প্রথমে কবির হোসেন এর মোল্লা বাড়িতে পরে কামালের বারইপাড়া মালি বাড়িতে আটক করে বিভিন্নভাবে নির্যাতন চালায়| খবর পেয়ে তার আত্মীয়¯^জন এলাকার লোকজন নিয়ে কামালের বাড়িতে যায়| তার ছেলে শাহজাহান জানান, কামাল বলে, আমার বাবার কাছে টাকা পাবে| টাকা রোববারের মধ্যে টাকা না দিলে আমার বাবাকে মেরে ফেলা হবে| পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাবাকে মারধর ও বিষপান করিয়ে গুরুতর আহত করে| প্রথমে তাকে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়| গত বুধবার সকালে তিনি হাসপাতালে মারা যান| বুধবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| এ ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা দিয়েছে|
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে, আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত