গাউছ-উর রহমান, মাদারীপুর:   মাদারীপুর-৩ আসনের এমপি ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার পূরণ হবে। বৃহস্পতিবার( ১৪ মে)  সকালে ডাসার উপজেলার খাতিয়াল এলাকার সোহেল হাওলাদারের দোকান থেকে শাহজাহান হাওলাদারের বাড়ির ব্রিজ ও হায়দার মাতুব্বরের বাড়ি থেকে কান্তি মন্ডলের বাড়ি পর্যন্ত  গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) দুইটি রাস্তার শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনও এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি জুন মাসের পরে এই রাস্তাঘাট অবকাঠামোর অনেকগুলো টেন্ডার আসবে আপনারা দেখতে পাবেন আমাদের যেভাবে এখন দেখছেন ডাসারের বালিগ্রাম ইউনিয়নের  রাস্তা যেভাবে উদ্বোধন করলাম সে ভাবেই  প্রতি সপ্তাহেই আমার নির্বাচনী আসনের কোন না কোন এলাকায় ২/১ টি কাজ  উদ্বোধন করবো ইনশাআল্লাহ।
অনেক কর্মসূচি হাতে নিয়েছি তারমধ্যে উপজেলা প্রধান সড়ক, ইউনিয়ন প্রধান সড়ক,তারপরে গ্রামীণ রাস্তা, কালভার্ট, খাল খনন, এরকম প্রতি সপ্তাহেই ২/২ টি  রাস্তার টেন্ডার আসতে থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল,বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।