

মোঃ রায়হান মাহামুদ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে ১,০১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন (এমপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। প্রকৃত হতদরিদ্রদের মাঝে সঠিকভাবে সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেদুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জহির মোড়ল।
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত