
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ১২:৩৫ পি.এম
বিএনপি সরকার জনগণের সরকার- এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর: মাদারীপুর-৩ আসনের এমপি ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার জনগণের ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে অর্জিত সরকার। ৫ আগষ্টের আগের বাংলাদেশ আর ৫ আগষ্টের পরের বাংলাদেশ কিন্তু এক নয়। আমাদের রাজনীতির ধরণ পরিবর্তন করতে হবে। আপনি ফ্যাসিস্ট এর মতো জোর করে দখল করবেন,গায়ের জোর দেখাবেন আর সমাজের সাধারণ মানুষ সেটা মেনে নেবে এই সমাজ কিন্তু আর সেই সমাজ না।
শনিবার (১৬ মে) বিকালে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। উক্ত মতবিনিময় সভায় কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা শিকদার মামুন, উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ রমজান পুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত