
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের হোসেনপুর মসজিদ মাঠে গত বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| স্থানীয় সমাজসেবক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল|
সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব শাহজাহান ভূইয়া, সমাজসেবক বেলায়েত হোসেন, আবদুর নূর মানিক, আনোয়ার মাষ্টার, ইউপি সদস্য গোলাম সারোয়ার, মনির হোসেন ও চাটখিল থানার এস আই মুসলিম মিয়া প্রমূখ|
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বলেন, মাদকসেবীরা শুধু তাদের পরিবারের ক্ষতি করে না, তারা সমাজ দেশ তথা জাতির ক্ষতি করে| মাদকের নেশা মিটানোর জন্য চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং মাদক সেবন অবস্থায় মানুষকে বিভিন্ন ধরনের গালমন্দ করে নাজেহাল করে| স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও তাদের থেকে নিরাপদ নয়| তাই মাদকসেবীদের নির্মুল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে| বক্তারা এই ব্যাপারে থানা পুলিশের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন| সভা পরিচালনা করেন মহি উদ্দিন হাফেজ|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত