ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
মহাসড়কে গরু ডাকাতি: রাজধানীর সুপার শপে বিক্রি হতো মাংস

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ৩০ বার পঠিত

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে সংঘটিত একটি গরুবাহী ট্রাক ডাকাতির ঘটনায় প্রায় এক বছর পর চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে সলঙ্গা থানা পুলিশ। তদন্তে জানা গেছে, ডাকাতি হওয়া গরুগুলো রাজধানীর একটি চক্রের কাছে বিক্রি করা হয় এবং পরে সেগুলোর মাংস বিভিন্ন সুপার শপে সরবরাহ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ এপ্রিল, কোরবানির ঈদের আগে চট্টগ্রামের বাসিন্দা আমানুল্লাহ উত্তরবঙ্গ থেকে ১৪টি ষাঁড় গরু কিনে পিকআপযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গভীর রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের একটি এলাকায় পৌঁছালে দুর্ধর্ষ ডাকাতদল তাদের ব্যবহৃত পিকআপ দিয়ে গরুবাহী গাড়িটির গতিরোধ করে।
এসময় ডাকাতরা ট্রাকের চালক, হেলপার ও গরুর রাখালকে জোরপূর্বক হাত-পা বেঁধে নিজেদের গাড়িতে তুলে নেয় এবং গরুসহ পিকআপটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর সলঙ্গা থানায় মামলা দায়ের হলেও দীর্ঘদিন রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার না হওয়ায় মামলাটির অগ্রগতি থমকে ছিল।
সম্প্রতি সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত মানিকগঞ্জের কুখ্যাত ডাকাত সদস্য হাসান ওরফে রিপনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হাসান ডাকাতির সঙ্গে জড়িত ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রের নাম-পরিচয় প্রকাশ করে। একই সঙ্গে লুট হওয়া গরুগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে।
তদন্তে জানা যায়, ডাকাতি শেষে গরুগুলো আশুলিয়া থানার এনায়েতপুর এলাকায় অবস্থিত জিয়া নামের এক খামারির কাছে গোপনে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, ওই খামারের মালিক জিয়া গরুগুলো জবাই করে মাংস রাজধানীর বিভিন্ন অভিজাত সুপার শপে সরবরাহ করে।
এ ঘটনায় জিয়া ও তার সহযোগী আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার হওয়া হাসান ওরফে রিপন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















