ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

গোমস্তাপুরে আম ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও বনভোজন অনুষ্ঠিত

সাখাওয়াত হোসাইন, গোমস্তাপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৩৯ বার পঠিত

সাখাওয়াত হোসাইন, গোমস্তাপুর প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ও আলিনগর আম ব্যবসায়ী সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আম সমিতি বাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আম ব্যবসায়ী, চাষি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংগাবাড়ী-আলিনগর আম ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাদ্দাম। সভায় আরও উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আম ব্যবসাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সততা ও শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। একই সঙ্গে আম চাষি ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আমের বাজারব্যবস্থা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পরিবহন সমস্যা ও ব্যবসার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থল রঙিন সাজসজ্জা ও ব্যানারে সজ্জিত করা হয়, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি কাড়ে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি আম শিল্পের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোমস্তাপুরে আম ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও বনভোজন অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬