
প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ৪:৪২ পি.এম
রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান,যুবকের আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১৭ মে) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী তার বাবার বাড়িতে থাকার সুবাদে ফোনে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে অভিমান করে নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্ন রায়। পরে সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী। তিনি বলেন, “স্বপ্ন রায় স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়নঘরে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত