
প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ১০:১৩ এ.এম
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনা সহ বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন নিহতের পরিবারসহ মোট ৬২ জন ক্ষতিগ্রস্তের হাতে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক, জেলা পুলিশসহ এবং বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত