
প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৫:০৯ পি.এম
লালপুরে সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু
![]()
জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের লালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। নূর মোহাম্মদ উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে ফজলুর রহমানের জমিতে কাজ করতে যান নূর মোহাম্মদ। কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন,এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত