
প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ১১:৩২ এ.এম
রাজাপুরে র্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করেছে র্যাব-৮। সোমবার গভীর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর একটি আভিযানিক দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নৈকাঠি গ্রামের একটি এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়।
র্যাব জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামত রাজাপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ সর্বদা সক্রিয় রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত