
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া'র নাতনী যুক্তরাজ্য প্রবাসী মুর্শেদা ও তার বন্ধুদের সহায়তায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর ১২ টায় ভুরকি গ্রামে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার বাড়ীতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৪৫০ টি অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে মো. কবির হোসেন ধলা মিয়া'র উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে জনপ্রতি (৫কেজি চাল, ২কেজি পেয়াজ, ২লিটার সোয়াবিন, ২কেজি আলো, ১কেজি রসুন, ১কেজি ডাল ও ১কেজি লবন) প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া বলেন দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সবসময়ই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। কেবল নিজেদের পরিবার নয়, এলাকার উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, দরিদ্রদের সহায়তা এবং সামাজিক নানা সংকটে প্রবাসীরা সবসময় উদারহস্ত। একইভাবে দেশের অন্য সব বিত্তশালী, ব্যবসায়ী ও শিল্পপতিরা যদি এই মানসিকতা ধারণ করেন, তবে সমাজে বিশাল পরিবর্তন আনা সম্ভ
তিনি আরো বলেন সরকারের পাশাপাশি প্রবাসীদের মতো সমাজের সকল বিত্তবানদের উচিত অন্তত নিজ নিজ এলাকার অসহায় প্রতিবন্ধীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসা।
ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মো. আব্দুস শহিদ (বড় হুজুর) এর সভাপতিত্বে ধারাভাষ্যকার জুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির আহমদ, মারজান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ভুরকি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।
এসময় সাবেক মেম্বার কাঁচা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমদ শান্তি মিয়া, সাবেক মেম্বার আকিকুর রহমান চৌধুরী ছুরুক, সাবেক মেম্বার মাসুক আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল গপ্ফার, মুরব্বি মতিন মিয়া, আজির মিয়া, তাজ উদ্দিন, সিএনজি ৭০৭ উপ পরিষদ লামাকাজী শাখার মেম্বার নুর আহমদ, সংগঠক নাজিম উদ্দিন, সুফিয়ান সাদেক, নাজিমুল ইসলাম প্রমুখ উপস্হিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত