
প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ৪:৫৫ পি.এম
উখিয়ায় ডাম্প ট্রাকের পিষ্টে এক নারীর মৃতু, আহত-৩
![]()
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্প ট্রাক যেন এক বিভীষিকার নাম হয়ে ওঠেছে।
২০ মে (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর হঠাৎ উঠে যায় ভারী যানটি। কিছু বুঝে ওঠার আগেই ৪জন চাপা পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই চারপাশে চিৎকার-চেঁচামেচিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। দ্রুত এগিয়ে এসে তারা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারী মারা যান।নিহত সুফিয়া টেকনাফের মহেশখালিয়া পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী এবং সিদ্দিকের মেয়ে।এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প-৭'র মুবিনা খাতুন (৪৫), টেকনাফের জিয়াবুল (১৮) এবং একই ক্যাম্পের ৪বছর বয়সী শিশু মো. হাফিজ। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী মো. আমিন বলেন,ডাম্পারটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মানুষের ওপর উঠে যায় ডাম্প ট্রাকটি সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যায়।
শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত