
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৯:৪৬ এ.এম
বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

সৈয়দ মুনিরুল হক নোবেল: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া (৪০), নূর আলম (৩০) ও তানজিদ জাহান বাবু। তাঁদের সবার বাড়ি উপজেলার কামালপুর ইউনিয়নে।
মাসুম মিয়া ওই এলাকার আতর আলীর ছেলে, নূর আলম বাবুল মিয়ার ছেলে এবং তানজিদ জাহান এ কে এম সরোয়ার জাহানের ছেলে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কামালপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া ও তাঁর দুই সহযোগী নূর আলম এবং তানজিদ জাহান বাবুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান- গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁদেরকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত