
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ১২:০৪ পি.এম
ছাগলকে কেন্দ্র করে এক জনকে পিটিয়ে হত্যা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাগল ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মানিক মিয়া (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিরা বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০ টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া ওই গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় ঝাজিরা বাঙালি বাজার এলাকায় মানিক মিয়া পৌঁছিলে তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে কাকরুল (২৮) মানিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার সময় তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত কাকরুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত