
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৬:২৫ পি.এম
চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আব্দুস সাত্তার বাবলুর উদ্যোগে খানখানাপুরে মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৫৬ টি মসজিদের ইমামের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও নতুন বস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক খাজা আব্দুস সাত্তার (খাজা বাবলু)।
বৃহস্পতিবার (১২ মে) বাদ আছর খানখানাপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম হাতে নগদ অর্থ ও নতুন বস্ত্র তুলে দেয়া হয়। তাছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বজ্র অপসারণে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে খাজা আব্দুস সাত্তার বাবলু সম্পর্কে জানা যায়, তিনি একজন পরোপকারী মানুষ। তিনি একজন করোনা কালীন যোদ্ধা। মানুষের ফ্রিতে এম্বুলেন্স সেবা দেয়ার জন্য ব্যক্তিগতভাবে তিনি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। দুষ্কৃতিকারীরা সেই অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়। ইউনিয়নের বিভিন্ন মসজিদের তিনি উন্নয়ন কাজের সহযোগিতা করে থাকেন। গরীব দুঃখী মানুষের বাড়ি ঘর তৈরিতে সহযোগিতা করেন। গরিবের কন্যার বিয়েতে সহযোগিতা করেন। মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করেন। একের পর এক ভাল কাজ করে যাচ্ছেন তিনি। ইউনিয়নবাসীর কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় এবার তিনি খানখানাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন। তার প্রার্থিতা ঘিরে এলাকায় উৎসব বইছে।
এ সময় উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি লুৎফর হোসেন বাবু, বিভিন্ন মসজিদের ইমাম সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। ইমামগণরা নগদ অর্থ ও নতুন বস্ত্র পেয়ে আনন্দিত হয়ে বলেন আমাদের রাজবাড়ীর খানখানাপুর এই প্রথম ঈদুল আযহা উপলক্ষে বজ্র অপসারণ এর জন্য আলোচনা ও ইমামদের জন্য নগদ অর্থ প্রদান করা হলো।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আব্দুস সাত্তার বাবলু বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে তাহলেই আমরা নিজেদের সফল মনে করব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত