ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১৭ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   সরকারি কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাজশাহীতে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন। পরে সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে মানববন্ধনের উদ্দেশ্যে একটি শোভাযাত্রা বের করা হয়।
দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। কর্মসূচি শেষে রাজশাহী কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভাগীয় কমিটি গঠন এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের সভাপতি মো. এহসানুল কবীর ইমন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন আহম্মেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৩৩০টি পুরাতন সরকারি কলেজে ১ থেকে ৩৬ বছর ধরে অসংখ্য কর্মচারী তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কলেজ অধ্যক্ষদের মাধ্যমে নিয়োগ পেলেও এখনো তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। ফলে দীর্ঘদিন চাকরি করেও তারা সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বক্তারা আরও বলেন, সামান্য বেতনে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে কর্মচারীদের। সরকারি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করলেও চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা না থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্ন কলেজ সরকারিকরণ হলেও সেখানে কর্মরত বেসরকারি কর্মচারীদের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত করে রাজস্ব খাতে স্থানান্তর, নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, দীর্ঘদিন ধরে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং অস্থায়ী কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি বা ছাঁটাই বন্ধ করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, মো. আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. মোতালেব হোসেন পাপ্পু, সহ-সভাপতি মো. নুরুল আমিন, মো. আবুল বাসার, মো. সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মো. বদিউজ্জামান নয়ন, উপদেষ্টা মো. আলফাজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬