
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে গত শুক্রবার রাতে দুই ইয়াবা ব্যবসায়ীকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে চাটখিল থানা পুলিশে সোপার্দ করেছে| আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে চাটখিল পৌরসভার বারেক হাওলাদার বাড়ির সিএনজি চালক জামাল হোসেন মনার ছেলে মোঃ চয়ন (২২) ও একই এলাকার ওমর ফারুকের ছেলে মোঃ ফাইয়াজ (২৩)|
স্থানীয়রা জানান, চয়নের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি সহ ৭/৮টি মামলা রয়েছে| সে দীর্ঘদিন থেকে মাদক ও ইয়াবা ব্যবসা করে আসছে| গত শুক্রবার রাতে চাটখিল বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন ইয়াবা বিক্রয়কালে তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে|
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ জানান, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে| গতকাল শনিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত