ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

“জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন”- গোলাম পরওয়ার

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ১১ বার পঠিত
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:   রাষ্ট্র সংস্কারে “জুলাই সনদ” বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক দল যদি সংস্কার প্রশ্নে পিছিয়ে যায়, তবে আন্দোলনের মাধ্যমেই জনগণের দাবি আদায় করা হবে।
শনিবার (২৩ মে) ঝালকাঠি শহরের ইশারা কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা জামায়াতের রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন এক ধরনের সংকট ও দ্বিধার মধ্যে রয়েছে। আগে তারা রাষ্ট্র সংস্কার, গণভোট ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও এখন সেই অবস্থান থেকে সরে আসছে। এতে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবে এখনও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। খুন, ধর্ষণ, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা ফখরুদ্দিন খান রাজী, মুহাম্মদ ফরিদুল হক, অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, ড. ফয়জুল হক এবং শেখ নেয়ামুল করিম প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

“জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন”- গোলাম পরওয়ার

সর্বশেষ পরিমার্জন: ০২:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬