ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১০ বার পঠিত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোঃ তপন মিয়া সরকারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাথালিয়াকান্দি গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত দোলনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। দোলন ওই গ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে একটি সাংগঠনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পাথালিয়াকান্দি গ্রামের মো. হাফেজ মিয়ার বাড়ির ঘাটলার কাছে সাংবাদিক তপন সরকারের পথরোধ করা হয়। পরে দোলনের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় আহত তপন সরকারকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকবিরোধী বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক তপন সরকারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। সেই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত দোলনের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদকসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি




















