ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন শাহরুখ খান

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৮ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: অগ্নি ঝুঁকির একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় ৩দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে।
২০মে বুধবার উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার ফাইটার জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান প্রমুখ। বক্তরা বলেন অগ্নিকান্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তুলে ধরেন।
৩দিন ব্যাপী এ কর্মসূচীতে মহড়া, সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়। আলোচনা সভা শেষে ফায়ার ফাইটারদের মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




















