
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:১৩ পি.এম
বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
![]()
মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে আব্দুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত আব্দুল্লাহ উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বজল আহমদের ছেলে। তিনি সরল ইসলামিয়া আনছারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার সন্ধ্যায়(৭টার সময়) নিজ বাড়িতে রান্না করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত