
প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ৫:৩২ পি.এম
গোয়ালন্দ উপজেলার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ১০০ পরিবারকে উপহার

গণসংহতি আন্দোলন গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে 100 অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ। মঙ্গলবার সকালে গোয়ালন্দ জামতলা এলাকার গণসংহৃতি আন্দোলন এর কার্যালয় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান আহবায়ক রাজবাড়ী জেলা গনসংহতি আন্দোলন, ওসমান গনি ভারপ্রাপ্ত সদস্যসচিব গণসংহতি আন্দোলন রাজবাড়ী জেলা, মোঃ শহীদ শেখ আহবায়ক গণসংহতি আন্দোলন গোয়ালন্দ উপজেলা শাখা , মোহাম্মদ উজ্জল শেখ সদস্য সচিব গণসংহতি আন্দোলন গোয়ালন্দ উপজেলা শাখা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সেমাই চিনি পোলাও চাউল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি নেতৃবৃন্দ জানান, গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের সার্বিক সহযোগিতা সহ অন্যান্যদের সহযোগিতায় এই কর্মসূচি করা হয়।
গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক শহীদ শেখ জানান, আমি ছোটবেলার থেকেই সংগঠন প্রেমী মানুষ। তাছাড়া সাধারণ মানুষের পক্ষে ন্যায় প্রতিষ্ঠায় আমি কাজ করি। তাছাড়া গণসংহতি আন্দোলন বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করবে এমনটা প্রত্যাশা করি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত