
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৬:৩৬ পি.এম
লালপুরে লাখ টাকা প্রাইজ মানির ক্রিকেট ফাইনাল, পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের লালপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাখ টাকা প্রাইজ মানির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার (৫ জুন ) রাতে উপজেলার ঐতিহ্যবাহী লালপুর ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক গোলাম মোস্তফা তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতা যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনাল খেলায় দুই শক্তিশালী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন হাজারো দর্শক। খেলা শেষে বিজয়ী দলের হাতে লাখ টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়, যা পুরো টুর্নামেন্টকে ঘিরে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ, বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপি'র সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এ আয়োজনকে ঘিরে লালপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত