
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন অনুষ্ঠান পণ্ড করার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে । উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী প্রাইমারি স্কুল মাঠে এনসিপি আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানের মঞ্চ গত শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি নেতাকর্মীরা । এ নিয়ে এমসিপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার এনসিপির আয়োজনে ফল উৎসবের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ফল উৎসব কে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি কাজ চলছিল। শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলা হয়। এতে করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় ছাত্রদল নেতাকর্মীরা ফল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের নেককারজনক ঘটনা ঘটিয়েছে । এ ধরনের ঘটনার আশা করেননি তারা। এসব বাধা এনসিপিকে আটকাতে পারবেনা। এনসিপির প্রোগাম হবেই। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এসব ব্যাপারে কিছুই জানিনা। শুধু শুধু আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে।
হামলা ভাংচুর ও বাধার বিষয়ে অস্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন (ওসি) জানান, এ ধরনের কোন ঘটনার আমাদের জানা নেই। কেউ কোন অভিযোগও লিখিতভাবে করেনি। তারা তাদের রাজনৈতিক ব্যানারে প্রোগ্রাম করবে এটা তাদের অধিকার।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত