
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ১০:৪২ পি.এম
ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শকুনী লেকপাড় সার্কিট হাউস চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার । অন্যান্যের উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মী , বিভিন্ন সরকারী –বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালীতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত