শহীদুল ইসলাম সোহাগ, বাগেরহাট:   বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। রোববার বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজাউদ্দিন মোল্লা সুজন, শাহেদ সামি বাদশা, মনিরুজ্জামান সোহাগ, মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, সাইফুজ্জামান মনা, মোঃ সুমন পাইক, আবুল হাসান, জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধুরী, রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। মিছিল ও সমাবেশে জেলা যুবদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোাাাীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে আমরা মাঠে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।